বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
তবে এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলকে ভাবাচ্ছে বৃষ্টি। কেননা লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকাল বুধবার ম্যাচের দিন বৃষ্টি হবে। আর ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় সে শঙ্কা আরও বেশি।
বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছে দুইদল। বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। উত্তেজনা পূর্ণ এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ভেন্যুর আকাশে জমাট বেধেছে সাদা মেঘের দল।
