দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন জয়কে ভিন্ন দেশের কিছু কিছু সংবাদমাধ্যম অঘটন বলে উল্লেখ করেছে।
কিন্তু এটি অঘটন বলতে নারাজ নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। আগামীকাল ৫ জুন বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে এক ক্ষুদে বার্তা দিয়েছেন কিউই অধিনায়ক।
কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ আসলেই এখন অনেক শক্ত দল হিসেবে ক্রিকেট বিশ্বে রাজত্ব করছে, তাদের হারানো অনেক কঠিন হবে আমাদের জন্য। কিছুদিন আগে আমাদের সঙ্গে যখন সিরিজ খেলেছে তখনি বুঝেছি বাংলাদেশ এখন কতটা শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।’
