আগামীকালকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদুল ফিতর। তাই বাংলাদেশে যে আগামী ৫ই জুন ঈদ পালিত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
যদি সেটাই হয় তাহলে আগামী ৫ই জুন পালিত হবে ঈদুল ফিতর। আর সেইদিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে লড়বে বাংলাদেশ দল। আর এই ম্যাচ জিতেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি দর্শকদের দিয়ে চান ঈদের উপহার।
এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ এ বছর আমরা ঈদ ভাবনায় আনিনি। ঈদ হচ্ছে খেলার মধ্যে। খেলাটা উপভোগ করছি। আমাদের কাজই এখন এটা। কারও কারও পরিবার এসেছে ইংল্যান্ডে। আশা করি পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ঈদের চেয়ে এখন গুরুত্বপূর্ণ যে কাজে এসেছি সেটা ভালোভাবে শেষ করা। পরের ম্যাচ জিতেই দর্শকদের ঈদ উপহার দিতে চাই।’
