কঠিন লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডকে হারাল পাকিস্তান! বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নামে ইংল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে
বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে পাকিস্তান। ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ব্যক্তিগত ৮ রানে শাদাব খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন জেসন রয়।
এরপর সাঝঘরে ফিরেন আরেক ওপেনার বেয়ারস্টো। তিনি ওয়াহাব রিয়াজের বলে সরফরাজের হাতে ধরা পড়ে ৩২ রান করে ফিরেন। অন্যদিকে ৯ রান করে হাফিজের বলে বোল্ড হয়ে ফিরেন মরগান। এরপর মালিকের বলে সরফরাজের হাতে ধরা পড়ে ১৩ রান করে ফিরেন স্টোকস।
বাটলার ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেন। এদিকে রুট ৯৭ বলে ৯ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন। কিন্তু ১০৭ রান করেই শাদাবের বলে হাফিজের হাতে ধরা পড়ে ফিরেন রুট। অন্যদিকে ৭৫ বলে ৯ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার।
তবে আমিরের বলে ওয়াহাবের হাতে ধরা পড়ে ১০৩ রান করে ফিরেন তিনি। এরপর ইংলিশ শিবিরে জোড়া আঘাত হানে ওয়াহাব রিয়াজ। মঈন আলি ১৯ ও ওকস ২১ রান করে ফিরেন। এরপর ১ রান করে ওয়াহাবের হাতে ক্যাচ দিয়ে আমিরের বলে ফিরেন আর্চার।
যার ফলে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে ইংল্যান্ড। ১৪ রানে জয় পায় পাকিস্তান।
এর আগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন হাফিজ। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়াও সরফরাজ ৫৫, ইমাম ৪৪, ফখর ৩৬, আসিফ ১৪ রান করে ফিরেন। হাসান আলী ১০ ও শাদাব ১০ রানে অপরাজিত ছিলেন।
