চলছে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপের আসর।বিশ্বমঞ্চের লড়াইয়ে যোগ দিয়েছে টাইগাররাও। বরাবরই মাশরাফি-তামিমদের গানের মাধ্যমে উৎসাহ দিয়ে থাকেন দেশের শিল্পী সমাজ।এবারও তার ব্যত্যয় ঘটেনি।বলে রাখা ভালো, আগের চেয়ে বরং বেশি এগিয়ে আসছে এবার শিল্পীরা।গানে গানে শুভ কামনা করছেন মাশরাফিদের।
এবার তালিকায় যোগ দিয়েছেন বাঙালির প্রাণের শিল্পী মনির খান।কোটি কোটি ক্রিকেট ভক্ত অনুরাগী ও স্বদেশপ্রেমীসহ বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্যই গানটি করেছেন এই খ্যাতিমান শিল্পী।

গানটির কথা ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার।গানটির বিষয়ে মনির খান জানান, ‘দেশের সেকল ক্রিকেটপ্রেমীদের কাছে ক্রিকেট নিয়ে ভিন্ন রকম আবেগ ও ভালোবাসা রয়েছে, আমারও রয়েছে।
একজন গানের মানুষ হিসেবে ক্রিকেট দলের প্রতি আমার আবেগ-ভালোবাসাকে গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।এছাড়াও অঞ্জনা খ্যাত এ শিল্পী ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি দোয়া ও ভালোবাসা জানান।
শনিবার (১ জুন ) বিকেলে ‘হবেই হবে বাংলাদেশের জয়’ শিরোনামের গানটি মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলছে সোশ্যাল মিডিয়ায়।
