আজ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হলেন যে টাইগার

বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। যার ফলে ২১ রানে জয় পায় বাংলাদেশ।

আর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৮৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন। অন্যদিকে বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এরই ফলে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।