সাকিব-মেহেদীর বিধ্বংসী বোলিংয়ে কোনঠাসা দক্ষিন আফ্রিকা

সাকিবের বলে ব্যাটফুটে চেপেই নিজের বিপদ ডেকে আনলেন অ্যাডাম ম্যাকরান। সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত হানলো সাকিবের ফ্লিপার। দ্বিতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ।

এর আগে মুশফিক ক্যাচ মিস করলেও রান আউট করতে কোনো ভূল করলেন না। ইনিংসের ১০ম ওভারে মিরাজের বলে ডি ককের ব্যাট ঘেষে গ্লাভসে আসা বলটি তালুবন্দি করতে না পারলেও ক্যাচ মিস করে রান আউট করে সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন।

২৩ রান করে ব্যাট করতে থাকা ডি কক ক্যাচ মিসের পর দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করলেই সরাসরি থ্রোতে তাকে রান আউটের ফাদে ফেলেন মুশফিক।

ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করে দক্ষিন আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

মুশফিকুর রহিমের ৭৮, সাকিবের ৭৫ ও মাহমুদউল্লাহর শেষমূহুর্তের ৩৩ বলে ৪৬ রানের এক ক্যামিও ইনিংসে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে টাইগাররা।

জবাবে ব্যাটিং করছে দক্ষিন আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১৫৭ রান। ও মিলার ৭ রান নিয়ে ব্যাট করছেন।
সাকিব ৭ ওভারে ২৫ রান খরচে ১ উইকেট তুলে নিয়েছেন।
এবং মেহেদী ৭ ওভারে ২৮ ওভারে ডু প্লেসিসকে ফিরিয়েছেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভেন ডার ডাসুন, অ্যাডাম মার্কওরাম, মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনজিডি।