আজ জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে দ.আফ্রিকার!

আজ জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে দ.আফ্রিকার! চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডবুকে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো টাইগাররা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩২২ রানের, ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে।

এই রান তাড়া করে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকার। কারণ বিশ্বকাপে এত রান তাড়া করে জেতেনি আর কেউ। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের তোলা ৩২৭ রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ডের।