আউট! দ্বিতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ

বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডি কক ও মার্করাম।

তবে ব্যক্তিগত ২৩ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন ডি কক। রান নিতে যাওয়ার সময় অন্যপ্রান্তে থাকা এইডেন মারক্রামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৩২ বলে ২৩ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন এইডেন মারক্রাম। সাকিব আল হাসান ভাঙলেন সেই প্রতিরোধ। বোল্ড করে এই স্পিনার ফিরিয়েছেন মারক্রামকে। লাইনে থাকা বলটি দক্ষিণ আফ্রিকান ওপেনারের ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৬ বলে করেন তিনি ৪৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব। এছাড়াও সৌম্য ৪২, মোসাদ্দেক ২৬, মিথুন ২১, তামিম ১৬ রান করে ফিরেন। মাহমুদউল্লাহ ৩৩ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৬ রানে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে মরিস, তাহির ও ফেলুকায়ো ২টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।