বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
জবাবে ব্যাট করতে নেমে সাবধানতার সাথে শুরু করে দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। দুইজনের জুটিতে হাফসেঞ্চুরির দেখা পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগত ১৬ রানে ফেলুকায়োর বলে উইকেটরক্ষক ডি ককের হাতে ধরা পড়ে ফিরেন তামিম।
অন্যদিকে দারুণ খেলতে থাকেন সৌম্য। কিন্তু ৩০ বলে ৯ চারে ৪২ রান করে মরিসের বাউন্সারে ডি ককের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন মুশফিক-সাকিব। দু’জনই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
সাকিব ৫৪ বলে ৫ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে ৫২ বলে ৬ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তবে ব্যক্তিগত ৭৫ রানে তাহিরের বলে বোল্ড হয়ে ফিরেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৭ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির
