বিশ্বকাপের চতুর্থ ম্যাচ ও নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব।
জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন শাহজাদ। স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। পরের ওভারেই কুমিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান আফগান ওপেনার জাজাই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান।
অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কাল্টার নিল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
আফগানিস্তান একাদশঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, দাওলাত জাদরান, মুজিব উর রহমান, হামিদ হাসান।
