তাদের দলে ১০ জন খেলোয়াড় আছে যাদেরকে আমি চিনিই না: মরগ্যান

এবারের আসর অনেকটা ভালোভাবেই শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাও আবার ১০৪ রানের ব্যবধানে।

আর এই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে বিশ্ব কাপে অভিষেক হয় জোফরা আর্চারের। সেই ম্যাচেই চমক দেখান তিনি। এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেন মরগ্যানকে। তাদেরকে জিজ্ঞেসা করা হয় আপনি কি আর্চারকে এই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাক হিসেবে দেখছেন?

তার উত্তরও দেন মরগ্যান। এর উত্তরে মরগ্যান বলেন ,’ তেমন একটা নয়। আমার মতে এটাই ছিলো বড় সারপ্রাইজ। শ্রীলঙ্কা দলের ১০ জনেরও বেশি খেলোয়াড় আছে যাদেরকে আমি চিনিই না।’