৭ ব্যাটসম্যান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ

ইনজুরিতে ছিলেন ওয়ার্নার। বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর আগেই অনুশীলনের সময় ব্যাথা পান সাবেক এই সহ-অধিনায়ক। যে কারণে আফগানিস্তানরে বিপক্ষে তার অংশগ্রহণ নিয়ে দিয়ে দিয়েছিল সংশয়। কিন্তু শুক্রবার রাতেই অস্ট্রেলিয়ার পালে সুখের হাওয়া লাগে। জানা যায়, বড় ধরনের কোন ক্ষতি হয়নি অজি রান মেশিনের। সামান্য ব্যাথা পেয়েছেন এবং তা থেকে সেরে উঠেছেন। সে হিসাবে আফগানিস্তানের বিপক্ষে দেখা যাবে তাকে।

বিশ্বকাপ ২০১৯ এর চতুর্থ এবং নিজেদের প্রথম ম্যাচে আজ ব্রিস্টলেতে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচটিতে অ্যারণ ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ওয়ার্নারকে। ক্যাপ্টেনের সঙ্গে বিশ্বকাপের আগের সিরিজগুলোয় উসমান খাজা বেশ ধারাবাহিক হলেও ওয়ার্নারের দিকেই মত কোচ ল্যাঙ্গারের। সে হিসাবে খাজাকে তিনে দেখা যাবে। এরপর পর্যাক্রমে স্মিথ-ম্যাক্সওয়েল-স্টোনিসরা নামবেন। এছাড়া বোলিং বিভাগ সামলানোর জন্য প্রস্তুত কামিন্স-কালটার-র্স্টাক ও জাম্পা।

চলুন দেখে নেওয়া যাক আজ আফগানিস্তানের বিপক্ষে কেমন একাদশ নিয়ে খেলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারণ ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মাকুর্স স্টোনিস, এলেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান কালটার, মিচেল স্টার্ক ও এডাম জাম্পা। প্রসঙ্গত, ব্রিস্টলের মাঠ বরাবরই হাই-স্কোরিং। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে প্রায় ৭ শ এর অধিক রান হয়েছে।