এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে হাতে ইনজুরি পান তামিম ইকবাল। সেই ইনজুরির আঘাতেই যেন বয়ে বেরাতে হয় তাকে। খেলতে পারেননি।
তবে এবার আংশিক ফিট হয়ে গেলেও প্ত্যাকটিস সেশনে যে কাহিনীটি হলো। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অনুশীলন করতে গিয়ে ফের হাতে আঘাত পেয়েছেন তামিম ইকবাল। আগামী ২ তারিখে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে তামিমের কথা বলে জানা গিয়েছে ফিজিওর কাছ থেকে। ফিজিও জানিয়েছেন তামিমকে তার সাথেই রাখা হয়েছে। তামিম থাকবেন তার সাথে। তামিমের আঘাত এতো গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনাই তার বেশি।
তবে কোন কারণে যদি বিশ্বকাপের প্রথম ম্যাচে তামিম ইকবাল যদি না খেলতে নামে তাহলে তার জায়গায় দলে আসবে লিটন দাস। কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন লিটন।
