ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি দলপতি জেসন হোল্ডার।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান একাদশে সুযোগ মেলেনি কয়েকদিন আগে নিজের শিশু কন্যাকে হারানো পিতা আসিফ আলীর ও অভিজ্ঞ শোয়েব মালিকের।
পাকিস্তানের একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, শেমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্যাথওয়েট, শেলডন কটরেল ও ওশানে থমাস।
