ধানমন্ডিতে ভয়াবহ আগুন

রাজধানীর ধানমন্ডি-১ এ ভয়াবহ আগুন লেগেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গাড়ি ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুর ১.৪০ মিনিটে ধানমন্ডির ১ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি।

ফায়ার সার্ভিসের অপারেটর দানা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।