বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ক্রিস গেইলদের ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার ইংল্যান্ডের নটিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে। এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপ দলে থাকা ১৫ সদস্যের মধ্য থেকে সেরা পারফর্মারদের বাছাই করে বৃহস্পতিবার ১২জনের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানের প্রথম ম্যাচে দলে জায়গা হয়নি তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন, সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিক ও শাহীন শাহ আফ্রিদির।
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আছেন সম্প্রতি কন্যা হারানো আসিফ আলী, চোট কাটিয়ে খেলায় ফেরা শাদাব খান ও আলোচিত পাকিস্তান সেরা পেসার মোহাম্মদ আমির।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলী।
