মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে গরু!

আন্তর্জাতিক ডেস্ক- গল্পের গরু গাছে ওঠার কথা শুনেছেন নিশ্চয়ই? কিন্তু মোটরসাইকেলে ওঠার কথা শুনেছেন? এমন আজব ঘটনা শোনার বদলে বরং দেখে নিন। সম্প্রতি মোটরসাইকেলে গরু নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্লিপটি পাকিস্তান থেকে ধারণ করা হয়েছে বলে ডেইলি মেইলের বরাত দিয়ে জানিয়েছে ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক্লিপটিতে একটি রাস্তায় দুই চলমান মোটরবাইক দেখা যায়। একটিতে থাকা দুই জনের এক জনকে আরেকটিতে গরু নিয়ে যাওয়া ব্যক্তির দৃশ্য ধারণ করতে দেখা গেছে।

এই ৫৪ সেকেন্ডের ক্লিপে দৃশ্যটি ধারণ করতে থাকা এক পথচারীকে বলতে শোনা যায়, ‘ওয়াও। এই হলো পাকিস্তানি টাট্টু ঘোড়া’। পথচারীদের কথা শুনে ক্যামেরার দিকে যখন মোটরসাইকেল চালক হাসছিলেন, তখন যানবাহনটিতে বেশ শান্ত থাকতে দেখা যায় কাপড় দিয়ে বাঁধা প্রাণিটিকে।

ভিডিওটিতে অনলাইনে ভাইরাল হওয়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। দৃশ্যটিকে অনেকে উপভোগ করলেও কেউ কেউ প্রাণির অপব্যবহার বলে মন্তব্য করেন।

কেউ বলছেন, ‘এটা বেআইনি। পশুকে এইভাবে মোটরসাইকেলে বয়ে নিয়ে যাওয়া যায় না।’ কেউ আবার বলছেন, ‘পাকিস্তানে সবই সম্ভব।’