আগামী ২ জুন দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তবে তার আগে নিজেদের বিশ্বকাপ শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডের যেকোনো ১১ জনকেই ব্যাটিং করানো যাবে। তার সঙ্গে বোলিং করতেও পারবেন স্কোয়াডের যেকোনো ১১ জন।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।
