টস জিতে বোলিং নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানান, বৃষ্টিতে দুই দিন উইকেট ঢাকা থাকায় শুরুতে বাড়তি সুবিধা পাবেন বোলাররা। তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, টস জিতলে বোলিং নিতেন তিনিও।
এদিকে টসের সময় থেকেই আকাশ ঢাকা ছিল মেঘে। খেলা শুরু হওয়ার আগেই স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে হালকা বৃষ্টি শুরু হয়েছে কার্ডিফে। সেন্টার উইকেট ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু দুই বল গড়াতেই বৃষ্টির জন্য গেলো বাংলাদেশ-ভারত ম্যাচ।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী।
