সংসদে পৌঁছে প্রথম যে কাজ করলেন মিমি ও নুসরাত…

ভারতের লোকসভায় নতুন সদস্য হয়েছেন পশ্চিবঙ্গের দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।

পশ্চিবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় নায়িকা এবার সংসদে। যাদবপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মিমি চক্রবর্তী। আর বসিরহাট আসন থেকে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান।

সংসদে পৌঁছেই প্রথমে সংসদের সামনে ছবি তুললে নদুই নায়িকা মিমি ও নুসরাত

তারা দুজনই যুব সম্প্রদায়ের প্রতিনিধি। সংসদে তাদের পোশাকও ছিল ঠিক তেমনই৷ দুজনেই ক্যামেরার সামনে তুলে ধরলেন তাদের সাংসদের পরিচয়পত্র।

চোখে রোদ চশমা, জিন্স ও টপে মিমি৷ নুসরতও পরেছিলেন আধুনিক পোশাক৷ মিমির পোশাক কিছুটা ইনফর্মাল হলেও নুসরতের পোশাকে ছিল ফর্মাল

অভিনেত্রী হিসেবে এতদিন ছিল তাদের পরিচয় । এখন থেকে তারা সাংসদও৷ বিপুল দায়িত্ব তাদের কাঁধে। সাধারণের জনপ্রতিনিধি হয়ে মানুষের কাজ করার দায়িত্ব পেয়েছেন নায়িকারা৷ তাই তো মিমি দুহাতে দেখিয়েছেন ভি অর্থাৎ ভিকট্রি সাইন

মিমির পাশাপাশি নুসরতও তুললেন ছবি৷ সংসদ ভবনের সামনে৷ তবে শুধু সংসদের সামনে নয়, ভিতরে গিয়েও চলল তাদের ফটোসেশন

এবার থেকে দেশের রাজধানী দিল্লিই তাদের ঠিকানা । এই সংসদ ভবনে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যাবে মিমি ও নুসরাতকে। প্রথমবার সংসদ ভবনে প্রবেশ করে আপ্লুত নুসরত তুলে ফেললেন ছবি।

মুখে মৃদ হাসি নুসরাতের৷ নতুন এই সাংসদের জীবনে রাজনীতিতে পা দিয়ে যেমন শুরু হয়েছে নতুন অধ্যায়, তেমনই তার ব্যক্তিগত জীবনেও শুরু হবে নতুন পথচলা, বিয়ে করতে চলেছেন তিনি।