বিশ্বকাপে মূল লড়াই শুরুর পূর্বে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।
এদিকে আবহাওয়ার সর্বশেষ খবর বলছে, আজকে কার্ডিফে আঘাত হানবে বৃষ্টি। ম্যাচে প্রায় শতভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির হানা দেওয়ার। সেক্ষেত্রে বৃষ্টির স্থায়িত্বের উপর নির্ভর করে ওভার কমিয়ে আনা হবে। তবে পুরোপুরি ম্যাচ ভেস্তে যাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, আজকের ম্যাচে বিশ্রামে থাকতে পারেন সাকিব। আর যদি মাঠে নামেন সেক্ষেত্রে বোলিং করবেন না তিনি। তবে ব্যাট ও বল হাতে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে।
