অন্যদের কথা ভাবছি না তবে ওদের বিপক্ষে জিততেই হবে

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। এই ম্যাচকে সামনে রেখেই এবার রুবেল হোসেন জানিয়ে দিলেন দলের হয়ে সুযোগ পেলে তিনি সেরাটা দিতে প্রস্তুত।

কার্ডিফে বাংলাদেশ দলের অনুশীলনে চার-পাঁচ সেশন বল করা রুবেল হোসেনও সময়মত সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। ‘আলহামদুলিল্লাহ। শেষ ৪-৫ টা সেশনে আমি বোলিং করছি। এখন আমি সম্পূর্ণ ফিট,’ অনুশীলন শেষে বলেছেন রুবেল।

তবে দলের বাইরে থাকা অবস্থায় দল থেমে থাকে নি রুবেলের জন্য। নতুন বলে মাশরাফিকে সঙ্গ দিয়ে সফল হয়েছেন সাইফউদ্দিন। অধিনায়কের কণ্ঠে ডেথ ওভারের বোলিংয়েও সাইফউদ্দিনের প্রশংসা। গত বিশ্বকাপে যিনি অপরিহার্য ছিলেন, সেই রুবেলকেই প্রতিযোগিতার তাপ সইতে হচ্ছে।

একদিন বাদেই কার্ডিফে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। প্রস্তুতি ম্যাচে পারফর্ম করে ম্যানেজমেন্টের মধুর মাথাব্যথা আরেকটু বাড়িয়ে দিতে চান তিনি।

‘অবশ্যই কঠিন দলে জায়গা পাওয়া। আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি চেষ্টা করব আমার সেরা ক্রিকেট খেলতে। এখানে সবাই চায় পারফর্ম করতে। আমিও চাই। এখন সুযোগের অপেক্ষায়।’

‘দলের হয়ে সুযোগ পেলে আমি অবশ্যই চাইবো ফর্ম করতে। কারণ এটা এমন একটা মঞ্চ সবাই চাইবে ম্যাচ খেলতে। তাই আমিও চাচ্ছি প্রস্তুতি ম্যাচে ফর্ম করে মূল দলে সুযোগ পেতে।’