প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মমতা

লোকসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে এগিয়ে থাকলেও তৃণমূলের অবস্থান সন্তোষজনক নয়। এমতাবস্থায় শনিবার (২৫ মে) এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা। দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বলা হচ্ছে, তৃণমূলের আসন ২২টি। ফলে সেখানে কার্যত শাসকদল তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখন বিজেপি। বাঁকুড়াসহ একাধিক আসনে তৃণমূল প্রার্থীদের হারের জের ধরেই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

তবে মমতা শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে এটা বলেছেন যে, সব পরাজয়ই ব্যর্থতা নয়।

আগামীকালের বৈঠকে মমতার হরীশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ওই বৈঠকে উপস্থিত থাকবেন জয়ী ও পরাজিত প্রার্থীরা। এ ছাড়াও উপস্থিত থাকবেন দলের জেলা পর্যবেক্ষকরাও। সেখানে ২০২০ সালের পৌরসভা নির্বাচনের কার্যনীতি নিয়ে আলোচনা করতে পারেন মমতা।