মোদি শুভেচ্ছা জানিয়ে যা লিখলো তারেক জিয়া!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের নির্বাচনের সবথেকে ভালো দিক হলো তাদের জনগন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে।

তারা তাদের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগে করতে পেরেছেন । যা বাংলাদেশের মানুষ পারেনি।২৪ মে (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারাই বিজয়ী হয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি মোদি সরকারকে অভিনন্দন জানিয়েছেন। দুই একদিনের মধ্যে তার পাঠানো শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌছাবে।

Share