মোদির জয়ে যে বার্তা পাঠালেন ইমরান খান

ভারতজুড়ে আরও একবার মোদি ঝড়। আর মসনদে মোদীর বসার সম্ভাবনা উজ্জ্বল হতেই অভিনন্দন আসছিল বাহিরের দেশ থেকে।

রাশিয়া, চিন, ইসরায়েল থেকে অভিনন্দন এসেছিল আগেই। শেষমেস অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রীও।

পাকিস্তানের মাটিতে ঢুকে এয়াস্ট্রাইক চালানোর পরও ভোটের ঠিক আগে ইমরান খান বলেছিলেন, ভারতে ক্ষমতায় আসুক মোদী।

একদিকে যখন সার্জিক্যাল স্ট্রাইকের পর মোদী ফোবিয়ায় ভুগছে পাকিস্তান, তখন ইমরানের সেই বক্তব্য ভারতীয় রাজনীতিতে জুড়ে দিয়েছিল বিতর্ক।

বিরোধীরা বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে বাইরে শত্রুতা থাকলেও আদতে যোগ রয়েছে মোদী-ইমরানে। বিজেপি নেতারা আবার বলেছিলেন, আসলে মোদীর ভাবমূর্তি নষ্ট করতে এটা নাকি কংগ্রেসেরই একটা চাল। তবে সেসব রাজনীতি-কূটনীতি দূরে সরিয়ে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী।

বারাণসীতে যখন মোদীর জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, তখনই ট্যুইট করেন ইমরান খান। তিনি লিখেছেন, ‘মোদী ও তাঁর সঙ্গীদের জয়ে আমি আভিনন্দন জানাই। আগামিদিনে দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে একসঙ্গে উন্নয়নের কাজ করতে পারব আগামিদিনে।’