আজীবন সম্মাননা পাচ্ছেন আলমগীর-শাবানা, সেরা নায়ক শাকিব

বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। আগামী ১৩ জুলাই আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এ সর্ববৃহৎ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’ এর জুরিবোর্ডের সদস্যরা জানিয়েছেন, কারা এবার মনোনয়ন পেয়েছেন। জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, কবির বকুল এবং অপূর্ব রায় (অপূর্ব-রানা)।

জুরি বোর্ড সূত্রে জানা যায়, এবার লাইফটাইম এচিভমেন্টে মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের বিশিষ্ট দুই পরিচিত মুখ শাবানা এবং আলমগীর। সেরা অভিনেতা : শাকিব খান (ক্যাপ্টেন খান), একটি সিনেমার গল্প (আরিফিন শুভ) এবং নায়ক ছবির জন্য মনোনয়ন পেয়েছেন বাপ্পি চৌধুরী। সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাহিয়া মাহি (জান্নাত), শবনম বুবলী (ক্যাপ্টেন খান), বিজলী (ববি)। সেরা পরিচালক হিসেবে ২০১৭ সালের ছবির জন্য সাফি উদ্দিন সাফি (মিসডকল), শামীম আহমেদ রনী (ধেততেরিকি), হাসিবুর রেজা কল্লোল (সত্তা), বেস্ট গ্ল্যামারস অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন পপি (২০১৭), বেস্ট গ্ল্যামার অভিনেতা (বাপ্পি-২০১৭),

বেস্ট সার্পোটিং অ্যাক্টর মনোয়ার হোসেন ডিপজল (দুলাভাই জিন্দাবাদ), ফজলুর রহমান বাবু (দহন), আনিসুর রহমান মিলন (বিজলী), বেস্ট মুভি (ক্যাপ্টেন খান, জান্নাত, নায়ক), বেস্ট নেগেটিভ রোল (২০১৭) মিশা সওদাগর (মিসডকল), সাদেক বাচ্চু (রাজনীতি), অমিত হাসান (রক্ত), বেস্ট পার্শ্ব অভিনেত্রী চল পালাই (তমা মির্জা), ভালো থেকো (তানিন সুবহা) এবং চিত্রনায়িকা অরিন। আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ ছাড়া সাইমন সাদিক ও মাহি বর্তমান পপুলার হিট জুটি, বর্তমান গ্ল্যামারস লুক নিরব হোসেন, বেস্ট প্রমিজিং গায়িকা জিনিয়া জাফরিন লুইপা, বেস্ট জুরি অ্যাওয়ার্ড মৌসুমী হামিদ, ইমন, নবাগত মুখ হিসেবে অধরা খান, রাজ রিপা, রাহা তানহা খান, বেস্ট গায়িকা হিসেবে দিনাত জাহান মুন্নী (মিস্টার বাংলাদেশ), পোড়ামন টু ছবির জন্য ন্যান্সি, দহন ছবির জন্য কনা, বেস্ট গায়ক চন্দন সিনহা, প্রতীক হাসান, ইমরান ছাড়াও বেস্ট মিউজিক ডিরেক্টর আলী ইকরাম শুভ, ইমন সাহা, শওকত আলী ইমন, প্রযোজক হিসেবে মিজানুর রহমান, স্পেশাল সম্মান কাজী হায়াত, আন্তর্জাতিক কোরিওগ্রাফার হৃদি শেখ, কোরিওগ্রাফার সোহাগ, তানজীল, দুই সেরা উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, শান্তা জাহানসহ অনেক চমক থাকবে বলে জানান বিএনএস লজিস্টিকসের চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু।

বাংলাদেশের বিএনএস লজিস্টিকস্ এবং আমেরিকার ব্যাকডিস ইনকরপোরেশন, নিউ ইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা এবং সিটিএফএম। ট্র্যাভেল পার্টনার হিসেবে আছে এয়ার হলিডে।

ঈদের জন্য প্রস্তুত শাকিব খানের নতুন ছবি

আসন্ন ঈদের জন্য প্রস্তুত শাকিব খানের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলে ছবির তিনটি গানের শুটিং করা হয়। এরই মধ্যে এডিটিং শেষ করা হয়েছে। যেকোনো সময় ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এমনটিই জানিয়েছেন ছবির এডিটর তৌহিদ হোসেন চৌধুরী।

গানের প্রশংসা করে তৌহিদ বলেন, ‘ইস্তাম্বুলে অনেক সুন্দর লোকেশন ব্যবহার করা হয়েছে ছবির তিনটি গানে। আমার মনে হয় দর্শক একেবারেই নতুন ধরনের লোকেশন দেখবেন এই ছবির মধ্য দিয়ে। তা ছাড়া গানের কথার সাথে কোরিওগ্রাফি অনেক ভালো হয়েছে। আশা করি তিনটি গানই সবাই পছন্দ করবে।

আগে এডিটিং করা ছিল জানিয়ে তৌহিদ বলেন, ‘গতকাল রাতে তুরস্কের শহর ইস্তাম্বুল থেকে ছবির তিনটি গানের ফোটেজ পাঠিয়েছে। এরই মধ্যে আমরা এডিটিং শেষ করেছি। আমরা আসলে আগেই ছবির এডিটিং শেষ করে রেখেছিলাম। পোস্ট প্রডাকশনের সব কাজ শেষ করা ছিল। গানের ফোটেজ পাঠানোর পর সেগুলো শুধু যুক্ত করেছি। যে কারণে যেকোনো সময় ছবিটি সেন্সর বোডে জমা দিতে পারবেন প্রযোজক।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিব খানের নায়িকা শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

শাকিব খান এরই মধ্যে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকায় দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছেন শবনম বুবলীর সঙ্গে।