ইরানকে মোকাবেলার জন্য মার্কিন রণতরী আনছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এজন্য যুক্তরাষ্ট্রকে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে দেশ দু’টি। কাতারের আশ-শারক নামক একটি পত্রিকা সম্প্রতি এ সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআই।
খবরে বলা হয়েছে, সৌদি ও আমিরাতের গণমাধ্যম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছে। এসব গণমাধ্যম বাকযুদ্ধকে সামরিক সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে বিমানবাহী রণতরীকে এ অঞ্চলে আনা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাব, কিন্তু সৌদি আরব ও আরব আমিরাতকে প্রতি সেকেন্ডের জন্য খরচ দিতে হবে।

অ্যালাইন গ্রুপ নামের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’
নামের যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে তা রক্ষণাবেক্ষণের জন্য বছরে ব্যয় হয় ২৪ থেকে ৩২ কোটি ডলার। সৌদি আরব ও আমিরাত তা পরিশোধ করেছে।
