কোহলি ছাড়া ভারত আফগানিস্তানের মত : শেহজাদ

ভারতীয় ক্রিকেট দলকে আফগানিস্তানের সাথে তুলনা করেছেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। তার মতে বিরাট কোহলিকে বাদ দিলে ভারতীয় দল আফগানিস্তানের মতই।

তিনি বলেন, ” বিরাট কোহলি ছাড়া ভারত আফগানিস্তানের মতই। কয়েকমাস আগে ভারত এশিয়া কাপ জিতেছে কিন্তু তারা আফগানিস্তানকে হারাতে পারেনি। তাই এবারের বিশ্বকাপেও যদি কোহলির উইকেট টা তুলে নেয়া যায় তাহলে ওদের আমরা সহজেই হারাবো।”

এখন সময়ই বলে দিবে বিশ্বকাপে আফগানিস্তান কতদূর যায় ও শেহজাদের কথা কতটা সত্যি। যদিও বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন শেহজাদ।