মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুকে গতরাতে তিন মিনিটের ব্যবধানে দুইটি পোস্ট লিখেছেন। এর একটি হচ্ছে – ‘মানবজীবন মানেই লড়াই। জন্ম থেকে কবরে যাওয়া অবধি লড়াই করতে হয়। তবে সব লড়াই এক রকমের হয় না। কখনও যুদ্ধ কঠিন মনে হয়-কখনও মনে হয় সহজ। মানুষ হিসেবে দুটোই মোকাবেলা করতে হয়। ছাত্রাবস্থায় আমার একটি প্রিয় শ্লোগান পছন্দ করতাম-লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আসুন লড়াই করে বেঁচে থাকি।’
আর অন্যটি হচ্ছে- ‘খেতে চাইলাম দুধ হয়ে গেল ছানা। সময়টাই বিবর্তনের।’
গতকাল মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করে তাকে তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কিছুটা সরিয়ে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী পলককে। সম্ভবত একারণেই এরকম বিষাদময় পোস্ট। আসলে এ মন্ত্রণালয়ের চেয়ারটা বেশ পিচ্ছিল। তারানা হালিমের কথা মনে পড়ছে।
কাজী হাফিজ: সাংবাদিক
সূত্র: ঢাকা টাইমস
