বিশ্বকাপের বাংলাদেশের ওপেনিং জুটির সমাধান

ভারতের সাবেক ক্রিকেটার ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ কাকে কোন পজিশনে ব্যাটিং করানো উচিত। তামিম ইকবালের সাথে লিটন দাসকে রেখেছেন ওপেনিংয়ে। তিনে সৌম্যকে নামালে ভালো হবে বলে তিনি মনে করেন। এছাড়া আকাশ চোপড়া বলেন, মুশফিকুর রহিম টপ ক্লাস ব্যাটসম্যান। মাহমুদউল্লাকে নিয়ে তার মতামত তাকে পাঁচে কিংবা ছয়ে ব্যাটিং করার জন্য। কারণ সে দলের জয়ের জন্য অনেক অবদান রাখে তাই তাকে একটু উপরে এনে ব্যাটিং করানো উচিত।

রান নিয়ে আকাশ বলেন, বাংলাদেশ যদি ২৮০ কিংবা ২৯০ রান করে তাহলে জয় পাবে কিভাবে সে দিক দিয়ে তিনি মাশরাফিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তিনি বলেন, যদিও মাশরাফির দু-হাটুতেই অপেরেশন করেছে তবুও যদি জয়ের লক্ষ্য তাকে তাহলে যে করেই হোক জয় হবেই। এছাড়াও তিনি মুস্তাফিজ ও রুবেলের পেস বোলিং এর সাথে স্পিনার হিসেবে সাকিব, মেহেদি তো আছেই পার্ট টাইমার হিসেবে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেককেও বল করনো যেতে পারে বলে তিনি মনে করেন।

আকাশ আরো বলেন, এই দলের এক্স ফ্যাক্টর মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।তাদের উপর নির্ভর করবে বাংলাদেশ কতদূর যাবে এই বিশ্বকাপে। মাহমুদুল্লাহর আরো উপরে ব্যাট করা উচিত যে আইসিসি ইভেন্টে ভালো করেছে। কমপক্ষে ৫ এর মাঝেই তার ব্যাট করা উচিত।