বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক লাকি সেভেন ফাইনাল ম্যাচ জয় লাভ করে ক্রিকেট জগতে উজ্জ্বল নাম কামিয়েছে। কিন্তু এই ফাইনাল ম্যাচ জয়ের পর তারা ফুরফুরে মেজাজে সময় কাটাছে কয়েক জন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৩জন ক্রিকেটার গতকাল লন্ডন হয়ে লেস্টারে গিয়েছেন। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর বৃহস্পতিবার লেস্টার ছেড়ে কার্ডিফে পৌছাবে টাইগাররা। বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে নেই কেবল মাশরাফি এবং তামিম।
তারা দুজনেই ছোট্ট ছুটিতে আসছে পরিবারের সাথে সময় কাটাতে।ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপের আগে বিসিবি ঐচ্ছিক ছুটি প্রদানের ঘোষণা দিয়েছিল। কেউ চাইলে এই ছোট্ট ছুটি নিতে পারবে। সেটাই নিয়েছেন তামিম ও মাশরাফি মর্তুজা।
মাশরাফি দেশে ফিরে আসছেন। তার সাথে আসছেন বিশ্বকাপ স্কোয়াডে না থাকা আরও চার তারকা। তাসকিন, নাঈম হাসান, ইয়াসির আলী ও ফরহাদ রেজা।
অন্যদিকে তামিম ইকবাল যাচ্ছেন দুবাইয়ে। সেখানে তার পরিবার আগে থেকেই অপেক্ষা করছে তার জন্য। এই দুই ক্রিকেটারই আগামী বুধবার লন্ডনে ফিরে যাবেন। বিশ্বকাপের ১ম ম্যাচেই বাংলাদেশ দল মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার।
এক নজরে দেখে নিন, যেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. লিটন দাস/মেহেদি মিরাজ ৩. সৌম্য সরকার ৪. সাকিব আল হাসান ৫. মুশফিকুর রহীম ৬. মোহাম্মদ মিঠুন ৭. মাহমুদউল্লাহ রিয়াদ ৮. সাব্বির রহমান ৯. মোহাম্মদ সাইফ উদ্দিন ৯. মুস্তাফিজুর রহমান ১০. মাশরাফি মর্তুজা ১১. রুবেল হোসেন।
