১৫ ওভার শেষ,জয়ের জন্য ৫৪ বল থেকে টাইগারদের প্রয়োজন আর মাত্র

অবশেষে থেমেছে বৃষ্টি, মাঠে গড়িয়েছে খেলা। ইনিংসের দৈর্ঘ কমে হয়েছে ২৪ ওভার। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে হলে ২৪ ওভারে বাংলাদেশকে করতে হবে ২১০ রান।

অবশেষে থেমেছে বৃষ্টি, মাঠে গড়িয়েছে খেলা। ইনিংসের দৈর্ঘ কমে হয়েছে ২৪ ওভার। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে হলে ২৪ ওভারে বাংলাদেশকে করতে হবে – রান।

ডাবলিনে দফায় দফায় বৃষ্টি শেষে আকাশ পরিস্কার হলে স্থানীয় সময় সাড়ে ৫টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচ। বৃষ্টির কারণে প্রতি ইনিংসের ২৬ ওভার গেছে প্রকৃতির পেটে। ২১.৫ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩১ রান সংগ্রহ করা উইন্ডিজ আবারো নামে ব্যাটিংয়ে।

তাতে দলটির নতুন সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান, ১ উইকেট হারিয়ে। কার্টেল ওভারে নেমে আসা ম্যাচে নতুন নিয়মে ৪ জন বোলার সর্বোচ্চ ৫ ওভার এবং ১ জন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবেন বলে জানানো হয়।

বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন মেহেদী হাসান মিরাজ। তার করা ইনিংসের ২৩তম ওভারে ক্যারিবীয়রা সংগ্রহ করে মাত্র ২ রান। দুর্দান্ত সেই ওভারে মিরাজের বলে দারুণ ক্যাচ ধরে ৭৪ রান করা শাই হোপকে সাজঘরে ফেরাতে সহায়তা করেন সাব্বির রহমান। সুনীল আমব্রিস ৬৯ ও ডোয়াইন ব্রাভো ৩ রান করে অপরাজিত থাকেন।

অধরা শিরোপার খোঁজে খেলতে নামা ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। নিজেদের খেলা সবশেষ ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে টাইগাররা। সাইড স্ট্রেনের জন্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হয় বাংলাদেশকে।

শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ একাদশে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে চলে গেছেন লিটন দাস, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটি সপ্তম ফাইনাল। এর আগের ৬টি ফাইনালের একটি ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বাংলাদেশই পেত চ্যাম্পিয়নের মর্যাদা।

সংক্ষিপ্ত স্কোর

উইন্ডিজ: ১৫২/১ (২৪ ওভার)হোপ ৭৪, আমব্রিস ৬৯*, ব্রাভো ৩*মিরাজ ২২/১

বাংলাদেশ স্কোর=১৫ ওভার ১৪২ রান উইকেট ৩।মুশফিক ১০* সৌম্য ৬৪* ও তামিম ১৮,সাব্বির ০ রান।জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্র ৫৪ বলে ৬০ রান।