শুরু হল বাংলাদেশ-উইন্ডিজ ২৪ ওভারের ম্যাচ, খেলাটি দেখুন লাইভ

থেমে থেমে বৃষ্টি হয়েছে মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে খেলা অনেক সময় বন্ধ ছিল। ডাবলিনে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি পরিণত হয়েছে ২৪ ওভারের ম্যাচে। খেলা পুনরায় আরম্ভ হয়েছে বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে।

তবে এর মধ্যে যদি আবারও বৃষ্টি শুরু হয় কিংবা কোনো কারণে খেলা পণ্ড হয়, তবে কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল বিনা উইকেটে ১৩১ রান। শাই হোপ ৫৬ বলে ৬৮ আর সুনিল এমব্রিস ৬৫ বলে ৫৯ রানে ব্যাট করছিলেন। ওভার কমে আসায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে আর পাবে ৩.৫ ওভার বা ২৩ বল। তারপর যে লক্ষ্য দাঁড় করাবে, বাংলাদেশকে ২৪ ওভারের মধ্যে সেটা তাড়া করতে হবে।

লাইভ খেলা দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।