থেমে থেমে বৃষ্টি হচ্ছে মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে খেলা এখন আপাতত বন্ধ রয়েছে। মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে টাইগারদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন শেই হোপ ও অ্যামব্রিস। ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে দুজনে মিলে যোগ করেন ২০.১ ওভারে যোগ করেন ১৩১ রান।
ক্যারিবিয়ানদের দুর্দান্ত এমন শুরুর পর ম্যাচে বৃষ্টি নামায় আপাতত বন্ধ রয়েছে খেলাটি। তবে শেষ পর্যন্ত দুই দলের ২৪ ইভার করে খেলতে হবে। এমনটাই দেখাচ্ছেন ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। রাত ৮ টার সময় বৃষ্টি থামলেও আবারো শুরু হয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় ১০:৩০ মিনিটে নতুন সিদ্ধান্ত নেবে আম্পায়রা।
কিন্তু কি হবে খেলা যদি আর না হয়। এমন প্রশ্নের উত্তর দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড বোর্ড। বৃষ্টির কারণে খেলা যদি আর না হয় তাহলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ দলকে। তার কারণ এখনো পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত রয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। তাই বৃষ্টির কারণে আরেক খেলা না হলে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করবে ক্রিকেট আয়ারল্যান্ড।
