দূর্দান্ত খেলছে টাইগাররা,১০ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর

৭ম বারের মতো ফাইনালের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ক্যারবীয়দের বিপক্ষে ফাইনাল জয়ের মিশনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

টস করতে নেমে টাইগার অধিনায়ক জানিয়ে দিয়েছেন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে বাইরে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া লিটন দাসের জায়গায় সৌম্য সরকার, আবু জায়েদ রাহীর বদলে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেনের বদলে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভার শেষে বিনা উইকেটে ৫৭ রান। শাই হোপ ৩২ ও সুনিল অ্যামব্রিস ২৪ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, রেয়মন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন…