আবহওয়ার পূর্বাভাসে বলছে ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে ম্যালাহাইডের আকাশ। এরপর ৮টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। আর এই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪৭ শতাংশ।
এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে ম্যালাহাইডে। রিপোর্ট অনুযায়ী ৯টার দিকে ৫১ শতাংশ এবং ১০টার দিকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুর গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে মেঘ সরে গিয়ে রোদ উঠতে পারে।

কিন্তু বিকেল ৩টার দিকে আবারো হানা দিতে পারে বৃষ্টি। আর এবার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪০ শতাংশ। তবে আশার কথা হলো বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত আর কোনও বৃষ্টির সম্ভাবনা থাকছে না।
উল্লেখ্য, বাংলাদেশ এবং উইন্ডিজ এর খেলা চলছে বোলিং করছে বাংলাদেশ টচে জিতে শেষ খবর পাওয়া অবদি সংগ্রহ উইন্ডিজের ২৯ রান ৬.৩ বলে কোন উইকেট না হারিয়ে । টুর্নামেন্টের গ্রুপ পর্বের দেখায় মাশরাফি বাহিনীর কাছে দুই ম্যাচে যথাক্রমে ৫ এবং ৮ উইকেটে হেরেছিল ক্যারিবিয়ানরা।
