গত মার্চেই আবহনীর হয়ে খেলতে এসেছিলেন ওয়াসিম জাফর। আর আবহনীর হয়ে খেলতে এসেই তিনি দেখান ব্যাটিং তান্ডব। তার ব্যাটিংয়ে মুগ্ধ হোন কোচ খালেদ মাহমুদ।
আর তাতেই দায়িত্ব পেয়ে যান ওয়াসিম।এই ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার কায়সার আহমেদ বার্তা সংস্থা পিটিআইকে জানান এই চুক্তির কথা, ‘জাফরকে এক বছরের জন্যে চুক্তিবদ্ধ করা হয়েছে।

তার মেয়াদকাল এই মে থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। তিনি আপাতত মিরপুরে বিসিবি একাডেমিতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। পরে হয়তো এইচপিতে কাজ করবেন।’
গত মার্চে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন জাফর। ভারতের রঞ্জি ট্রফিতেও খেলে যাচ্ছেন নিয়মিত। তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকেও। তিনি জানান, ‘ঢাকায় তার সফরের সময় সে কিছু ক্রিকেটারকে সহায়তা করেছিলো। আমরা আনন্দিত যে এমন একজনকে পেয়েছি। তাকে পেয়ে দলের বাকী খেলোয়াড়রা উপকৃত হবে।’
