শেষ হলো বাংলাদেশ, উইন্ডিজ, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের ম্যাচ।
গ্রুপ পর্বে দাপুটে পারফর্মেন্স দেখিয়ে ফাইনালে বাংলাদেশ।
একটি ম্যাচ বৃষ্টিতে পন্ড হলেও বাকি ৩টি ম্যাচ অনায়াসেই জিতেছে বাংলাদেশ।
টাইগারদের এমন দাপুটে পারফর্মেন্স দেখে ত্রিদেশীয় সিরিজে কমেন্ট্রি করা সাবেক উইন্ডিজ ফাস্ট বোলার টিনো বেস্ট বলেছেন এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে ধারাভাষ্যকার দেয়ার সময় তিনি বলেন, ” বাংলাদেশের পারফর্মেন্সে আমি মুগ্ধ। তারা এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে।”
টিনো বেস্টের বিশ্বকাপের আরো তিন সেমি ফাইনালিস্ট হচ্ছে তার নিজ দল উইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারত।
