
বাংলাদেশর বোলিং তোপে যেখানে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। সেখানে পুঁচকে আয়ারল্যান্ড বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে।টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ৪৬ বলে ৫০ রান তুলে নেন নিজের ঝুড়িতে।এ খবর লেখা পযর্ন্ত বাংলাদেশের সংগ্রহে রয়েছে ১৫ ওভারে ১০৪ রান।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। রুবেল হোসেনের দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম স্লিপে লিটন দাসের হাতে ক্যাচ হন জেমস ম্যাককলম। ১৮ বলে ৫ রান করেন আইরিশ ওপেনার।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বালবির্নি। এবারও ভয়ংকর হয়ে উঠার ইঙ্গিত ছিল তার ব্যাটে। ২০ বলে ৪ বাউন্ডারিতে ২০ রানে পৌঁছে যাওয়া এই ব্যাটসম্যানকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম উইকেটের দেখা পান আবু জায়েদ রাহী। শেষ পর্যন্ত ক্যারিয়ারের মাত্র ২য় ম্যাচেই এই পেসার ৫ উইকেট নিয়ে বাজিমাত করেছেন।
https://youtu.be/2VzR_AgsTgg
