আবারো ভয়াবহ বিমান দুঘর্টনা, ১৩ জন নিহত

রাশিয়ার বিমানে আগুন লেগে ৪১ জনের মৃত্যুর শোক না কাটতেই মেক্সিকোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিমানটিতে একটি পরিবারের পাঁচ সদস্য ছিলেন এবং তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি বক্সিং ম্যাচ দেখার পর ফিরে আসছিলেন।

নিহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও কোয়াউইলা সরকার তিন ক্রু ও ১০ যাত্রীর সবই হিস্পানিক ছিল।