মা হতে চলেছেন প্রিয়াংকা চোপড়া

গত বছর বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বিয়ের পর বেশ ফুর্তিতেই কাটছে তাদের সময়। প্রায়ই তাদের ছবি ঘোরাপাক খায় সোশ্যাল মিডিয়াতে।

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই গুঞ্জন ছড়িয়েছে প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠান থেকে তোলা এই নায়িকার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। অনুষ্ঠানে নাকি এই অভিনেত্রীর বেবি বাম্প বোঝা যাচ্ছিল। প্রিয়াংকা এখন মা হওয়ার প্রথম ধাপে রয়েছেন বলে মন্তব্য করছেন অনেকেই।

তবে বিষয়টি সত্যি নাকি শুধুই গুঞ্জন এ বিষয়ে প্রিয়াংকা মুখ খোলেননি। এদিকে, কদিন আগে প্রিয়াংকা তার তৃতীয় হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এর প্রিমিয়ারে গিয়ে বলেন, মাতৃত্ব তো আসবেই। প্রকৃতির নিয়মেই আমি নিকের সন্তানের মা হব।