অবশেষে নেহাই জানালেন কেন সম্পর্ক ভাঙলেন তাঁরা

বহু দিনের সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন গায়িকা নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলি। বিচ্ছেদের পরে বিভিন্ন গানের শো-য় গিয়ে ভেঙে পড়েন নেহা। ইনস্টাগ্রামেও বিচ্ছেদ নিয়ে বেশ কিছু পোস্ট দেন তিনি। কিন্তু তাঁদের বিচ্ছেদের কারণ ঠিক কী তা কেউই প্রকাশ্যে আনেননি।

অবশেষে নেহাই জানালেন কেন সম্পর্ক ভাঙলেন তাঁরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নেহা জানান, হিমাংশ আসলে তাঁকে ডিজার্ভই করেন না।

এক সময়ে নেহা ও হিমাংশের রোম্যান্টিক সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক আলোচনা হতো। তাঁদের জুটিও ভক্তদের পছন্দ ছিল। কিন্তু সেই সম্পর্ক নিয়ে হঠাৎ এমন মন্তব্য করলেন কেন নেহা।

নেহা জানান, হিমাংশের সঙ্গে তাঁর বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হিমাংশ তাঁর প্রেমের উপরে বার বার প্রশ্ন তুলতেন। নেহার কথায়, অনেক ভালবাসা ও সময় দেওয়ার পরেও হিমাংশ প্রায়ই সন্দেহ প্রকাশ করতেন।

এই কারণেই সম্পর্ক থেকেই বেরিয়ে এসেছেন নেহা। সম্পর্ক যেমনই হোক, বিচ্ছেদ সব সময়েরই বেদনার। নেহাও ব্যতিক্রম নন। তবে সেসব ভুলে তিনি এই মুহূর্তে কাজে মন দিয়েছেন।