অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ, দেখুন স্কোর

আজ ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। ২৪৮ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। ১৩ ফেব্রুয়ারি প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এদিকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের সব কয়টি খেলা দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং স্টার স্পোর্টস’।

আজ টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই ফিরেন যান ওপেনিংয়ে নামা মমিনুল এবং লিটন দাস। এরপর নামেন সৌম্য তিনিও ফিরে যান খালি হাতে। সৌম্য ৯ বলে ১ রান করেন।

এরপর দলের হাল ধরেছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। মুশফিক ফিরেন ৬১ বলে ৬২ রান করে এবং মাহমুদুল্লাহ করেন ৮৮ বলে ৭২ রান। এরপর সাব্বির ফিরেন ৪১ বলে ৪০ রান করে। এরপর বাংলাদেশের পক্ষে কেই আর সেভাবে দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে সব উইকেত হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৭ রান।

২৪৮ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ২৭.১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান।