মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে। যে ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করে ঢাকা ডাইনামাইটসকে ২০০ রানের টার্গেট ছুড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দলীয় ২০০ রানের মধ্যে তামিমের ব্যাট থেকেই এসেছে প্রায় ৭০ ভাগ রান। তামিম অপরাজিত থেকেছেন ১৪১ রান করে।
জবাবে ব্যাটিংয়ে নেমে সমানে সমানে টক্কর দিচ্ছে ঢাকাও। রনি তালুকদার ফিফটিতে কুমিল্লার জয়কে কঠিন করে দিয়েছে তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২১ রান। রনি ৬৬ ও পোলার্ড ১ রান নিয়ে ব্যাট করছেন।
হাড্ডাহাড্ডি এই ফাইনালে মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়কে। এসময় তার পাশে বসেছিলেন বিপিএলের গর্ভনিং বডির সদস্য। এসময় এমপি তন্ময়কে ফাইনালের হাড্ডাহাড্ডি ম্যাচে বেশ চিন্তিতই দেখা গেছে।
