এবারের বিপিএলের ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হলেন যিনি

এবারের বিপিএল শেষ হয়ে গেল আজ। ফাইনাল ম্যাচে ঢাকাকে ১৭ রানে হারিয়েছে কুমিল্লা। তবে ঢাকা হারলেও এইদিন ঢাকার তারকা ক্রিকেটারেই হয়েছেন ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট। তিনি আর কেউই নন, সাকিব আল হাসান। তিনিই হয়েছেন এবারের আসরের ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট।

সাকিব আল হাসান ব্যাট এবং বল হাতে দারুণ নেপুন্য দেখিয়েছেন। এই টুর্নামেন্টে রেকর্ড ২৩টি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। বিপিএলে কোন টুর্নামেন্টে কোন খেলোয়ারের এটাই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এবারের বিপিএলে ব্যাট হাতেও দারুণ করেছেন তিনি। ব্যাট হাতে সাকিব আল হাসান করেছেন ৩০১ রান। যার ফলেই এবারের আসরে ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।