কি অসাধারণ এক ইনিংসই না খেললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলের প্রথম ফাইনালেই তার দূর্দান্ত এক ইনিংসে ঢাকা ডাইনামাইটসকে পাহাড়সম রানের টার্গেট ছুড়ে দিয়েছে কুমিল্লা।
বিপিএলের ফাইনালে বিধ্বংসী এক সেঞ্চুরি হাকিয়েছেন তামিম ইকবাল। ৫০ বলে সেঞ্চুরি হাকিয়েছেন তিনি।
এরপর আরো ভয়ংকর হয়ে উঠে তামিম। ৬১ বলে ১০ ছক্কা ও ১১টি চারের মারে ১৪১ রানে অপরাজিত থেকে যান তিনি।
তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার ইনিংষ থেমেছে ১৯৯ রানে। বিপিএল ফাইনাল জয়ের জন্য ঢাকার টার্গেট ২০০ রান।
পর্দা নামছে বিপিএলের ৬ষ্ঠ আসরের। শুক্রবার বিপিএলের ফাইনালে ঢাকা ডাইনামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের বিপিএল।

ফাইনালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা। ০ বলে ০ রান করে আউট হলেন নারিন। ঢাকার সংগ্রহ= ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২ রান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয়, শামসুর রহমান, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।
ঢাকা ডায়নামাইটস: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম।
