দুঃসংবাদ পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ষ্ট আসরের ফাইনাল আজ। কিন্তু তার আগ মুহুর্তে দারুন ছন্দে ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান ইভেন লুইসকে নিয়ে বড় দুঃসবাদ পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একটি সেঞ্চুরি সহ দারুণ খেলছিলেন এই ব্যাটসম্যান।

আজ সকালে দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন এই ব্যাটসম্যান। তাই ফাইনালে অনিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ওপেনার এভিন লুইস।

এমআরআই করাতে আবারও হাসপাতালে গিয়েছেন তিনি। লুইসের ইন্সটাগ্রামের পাতায় দেয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে এরই মধ্যে।

উল্লেখ্য, আসরের দলের চতুর্থ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার লুইস। সে সময় ৩৮ রানে ব্যাটিং করছিলেন তিনি। পরবর্তীতে সাথে সাথে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাঁকে।