কোচিং করাতে পারবেন না সরকারি স্কুল কলেজের শিক্ষকরা : হাইকোর্ট

এখন থেকে আর কোচিং করাতে পারবেন না সরকারি স্কুল কলেজের শিক্ষকরা । কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ। আজ কোচিং সেন্টার নিয়ে শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্ট আরও বলেন, কোচিং বাণিজ্য নিয়ে দুদকের অনুসন্ধান এখতিয়ার বহির্ভূত, দুদকের উচিত আর্থিক খাতের দুর্নীতিগুলোকে অগ্রাধিকার দেয়া।

এরআগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট আরেকটি রায়ে বলেন, ক্লাস রুমে শিক্ষকদের পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ।