মুক্ত হল ৪ মাস ধরে একঘরে থাকা সেই পরিবারটি

শেষ পর্যন্ত মুক্ত হলো সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাও এলাকার ৪ মাস ধরে একঘরে থাকা পরিবারটি।

আজ সকালে মান্নারগাও ইউপি চেয়ারম্যানসহ গ্রামের বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করে একঘর মুক্ত হয় পরিবারটি।

এখন সবার সাথে স্বাভাবিক জীবন যাপন করবে তারা। পারিবারিক বিরোধে চাচাকে আঘাত করায় গ্রামের পঞ্চায়েত ধর্মীয় শাস্ত্রের দোহায় দিয়ে অনিক নামের এক ছেলের মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত দেয়।

কিন্তু ছেলেটি রায় না মানায় তার পরিবারকে ৪ মাস ধরে একঘরে রাখা হয়।